ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. ক্রিকেট
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. জাতীয়
  14. ঢাকা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে দোয়া প্রত্যাশী সাব্বির আহমেদের ঈদের শুভেচ্ছা

rgbnews24
মার্চ ২০, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রায়গঞ্জ উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জার্মান বিএনপি শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

​শুভেচ্ছা বার্তায় সাব্বির আহমেদ বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রামের পর বাংলাদেশে আজ গণতন্ত্রের সূর্য উদিত হয়েছে। এবারের ঈদ আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘ সময় পর দেশের মানুষ একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসহীন মাতা বেগম খালেদা জিয়াকে, যাঁর ত্যাগ ও আদর্শ আমাদের পাথেয় হয়ে থাকবে।”

​তিনি আরও বলেন, “বিএনপি আজ জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গড়তে অঙ্গীকারবদ্ধ।

​সবশেষে তিনি রায়গঞ্জ উপজেলা বাসী, দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করে সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।