পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রায়গঞ্জ উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: দুলাল হোসেন খান আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মো: দুলাল হোসেন খান বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রামের পর বাংলাদেশে আজ গণতন্ত্রের সূর্য উদিত হয়েছে। এবারের ঈদ আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘ সময় পর দেশের মানুষ একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসহীন মাতা বেগম খালেদা জিয়াকে, যাঁর ত্যাগ ও আদর্শ আমাদের পাথেয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বিএনপি আজ জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গড়তে অঙ্গীকারবদ্ধ।
সবশেষে তিনি রায়গঞ্জ উপজেলা বাসী, দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করে সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।


